হযরত খাজা কালু শাহ্ (রহঃ) সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা
Hazrat Khaza Kalu Shah (R.) Sunnia Fazil Madrasah
কালুশাহ নগর (উত্তর সলিমপুর), জাফরাবাদ-৪৩১৭, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
EIIN: 105101
Estd. 1977
www.kalushamadrasah.edu.bd

মাদ্রাসার ইতিবৃত্ত


এদেশে ইসলাম প্রচারক আউলিয়া কেরামের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম জেলার শিল্প অঞ্চল খ্যাত সীতাকুন্ড উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম শীতলপুর। যেখানে শায়িত আছেন কাদেরিয়া তরিকার ক্ষণজন্মা মহান আধ্যাত্মিক সাধক কাশফ কারামতের ধারক বাহক, হাজত রাওয়া হযরত শাহসুফি সৈয়্যদ আবদুল হাদি (রহঃ) প্রকাশ 'শীতলপুরী শাহ্'। তাঁরই বড় শাহজাদীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন এদেশের আরেক মহান সাধক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লামা শাহসুফি নূরুল হক আলকাদেরী (রহঃ) প্রকাশ 'হক সাহেব'। যিনি কলকাতা আলীগড় ইউনির্ভাসিটি থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন এবং ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে তৎকালীন সময়ে সর্বোচ্চ ডিগ্রী টাইটেল পাশ করেন। কর্মজীবন শুরু করে শিক্ষকতা দিয়ে। প্রাথমিক পর্যায়ে হালিশহর বেগমজান হাই স্কুলের প্রায় পাঁচ বছর শিক্ষকতার পর একই এলাকায় মেহের আফজল হাই স্কুলে প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে প্রায় ৩৫ বছর শিক্ষকতা করেন। শিক্ষকতা থাকাকালীন এক মহেন্দ্রক্ষণে শরীয়ত ও তরিকতের প্রচার প্রসারে এই মহান শিক্ষাগুরু ১৯৬০ ইংরেজিতে প্রতিষ্ঠিত করেন শীতলপুর গাউছিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। যা 'গাউসিয়া মাদ্রাসা' হিসেবে পরিচিত। মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হবার পর হতে অধ্যাবদি এলমে দ্বীনের প্রচার প্রসারে অসামান্য অবদান রেখেই যাচ্ছে। উল্লেখ্য যে, এই মাদরাসার শিক্ষার্থীরা বর্তমানে দেশে-বিদেশে সরকারি-বেসরকারি উচ্চ পর্যায়ে দায়িত্বরত আছেন।

আপনার সন্তানের আগামী দিনের ভবিষ্যত। সন্তানকে যুগোপযোগী আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছি। আদব-আখলাক, তাহজীব-তমাদ্দীন কোরআন হাদিসের আলোকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার অনন্য প্রতিষ্ঠান শীতলপুর গাউছিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। সাধারণত মাদরাসা শিক্ষাকে ধর্মীয় শিক্ষা হিসেবে ধরা হয়। ধর্মীয় কিতাবাদির সাথে ইসলামের মৌলিক শিক্ষা প্রদানে মাদ্রাসা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মানব জীবনে জ্ঞান অর্জন করা যেভাবে অপরিহার্য অনুরূপভাবে চরিত্র গঠন করাও তার জন্য জীবনের অবিচ্ছেদ্য অংশ। চরিত্রহীন মানুষ পশুর সমান। ছাত্র-ছাত্রীর উত্তম চরিত্র গঠনের জন্য মাদ্রাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমান মাদ্রাসা শিক্ষা পিছেয়ে নেই। আজকের মাদ্রাসা দাখিল ও আলিম (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) পরীক্ষায় পাশ করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়, প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে এবং বিজ্ঞানের অগ্রযাত্রার পথে নতুন মাত্রা যোগ করেছে। মাদ্রাসা শিক্ষার মূল্যায়ন স্বরূপ মাদ্রাসা শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। অতএব আপনার সন্তানকে অত্র প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির কর্ণধার হিসেবে গড়ে তোলার সুযোগ দিন।

আরজগুজারে-
মুহাম্মদ কামরুল হুদা নিজামী
সুপার, শীতলপুর গাউছিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা।